বান্দরবানের থানচি উপজেলা মাহা সাংগ্রাই উৎসবের বর্ণাঢ্য জলকেলি অনুষ্ঠান সম্পন্ন।
বান্দরবানের
থানচি উপজেলা মাহা সাংগ্রাই উৎসবের বর্ণাঢ্য জলকেলি অনুষ্ঠান সম্পন্ন করেছে। শনিবার
১৮ এপ্রিল দুপুরে শুভ উদ্বোধনী মধ্য দিয়ে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হলো
প্রাণবন্ত জলকেলি অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে তরুণ-তরুণী, শিশু-কিশোর ও প্রবীণরা একসঙ্গে
অংশ নিয়ে পানির ছিটায় ছিটায় আনন্দ ভাগাভাগি করেন।মারমা সম্প্রদায়ের
ঐতিহ্যবাহী মাহা সাংগ্রাই ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে বান্দরবানের থানচি জলকেলি
মারমাদের নববর্ষ উৎসবের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। পুরাতন বছরের গ্লানি ও দুঃখ-দুর্দশা
ধুয়ে ফেলে নতুন বছরকে স্বাগত জানানোর প্রতীক হিসেবেই এই জলখেলা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই
স্টেডিয়াম প্রাঙ্গণে জড়ো হতে থাকেন বিভিন্ন পাড়া-মহল্লার মানুষ। রঙিন ঐতিহ্যবাহী পোশাক,
হাসি-আনন্দ আর পানির ছোঁয়ায় পুরো মাঠ পরিণত হয় এক মিলনমেলায়।উৎসব আয়োজক
কমিটি সভাপতি সিংওয়াইমং মারমা সভাপতিত্বে বান্দরবান জেলা পরিষদের সদস্য বিএনপি সাবেক
সভাপতি খামলাই ম্রো, জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা শুভ উদ্বোধন করেন।
এ সময় সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, ইউপি
চেয়ারম্যান অংপ্রু ম্রো,সাবেক চেয়ারম্যান উবামং মারমাসহ মারমা জনগৌষ্ঠিদের প্রবীন নবীন
নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্থানীয়
জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত থেকে মারমা সংস্কৃতির
এই অনন্য আয়োজন উপভোগ করেন। আয়োজকরা জানান, এমন আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য
আরও জোরদার করে।শেষে অংশগ্রহণকারীরা শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত
করে জলকেলি উৎসবের সমাপ্তি ঘোষণা করেন। এবং সন্ধ্যা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন
করা হয়।
এএমএন/ধ্রুবকন্ঠ