ভাটিপাড়া বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শাহ আলম দীপ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়েছেন ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, ভাটিপাড়া শাপলা সংঘের সহ সাধারণ সম্পাদক শাহ আলম দীপ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই পরম মমতা ও ভ্রাতৃত্বের বন্ধন। পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করুক এটাই আমার প্রত্যাশা।শাহ আলম দীপ আরও বলেন, ব্যক্তিগত ও সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনে এগিয়ে আসতে পারি। এই আনন্দঘন মুহূর্তে আমি দিরাই উপজেলার সকল সাধারণ মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক।শুভেচ্ছা বার্তায় তিনি বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে সকলকে ধৈর্য ও সহনশীলতার সাথে উৎসব পালনের আহ্বান জানান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।