ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ভাটিপাড়া বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শাহ আলম দীপ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের  সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়েছেন  ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের   ম্যানেজিং কমিটির সদস্য, ভাটিপাড়া শাপলা সংঘের সহ সাধারণ সম্পাদক শাহ আলম দীপ। ​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই পরম মমতা ও ভ্রাতৃত্বের বন্ধন। পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করুক এটাই আমার প্রত্যাশা।​শাহ আলম দীপ  আরও বলেন, ব্যক্তিগত ও সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনে এগিয়ে আসতে পারি। এই আনন্দঘন মুহূর্তে আমি দিরাই  উপজেলার সকল  সাধারণ মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক।​শুভেচ্ছা বার্তায় তিনি বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে সকলকে ধৈর্য ও সহনশীলতার সাথে উৎসব পালনের আহ্বান জানান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

ভাটিপাড়া বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শাহ আলম দীপ