ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ফ্যামিলি কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে আজ উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সূত্র থেকে জানা যায়, ফ্যামিলি কার্ড কর্মসূচির বিভিন্ন দিক পর্যালোচনা এবং বাস্তবায়ন প্রক্রিয়া আরও কার্যকর করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ, পররাষ্ট্র, আইন, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এ ছাড়া সভায় অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান।  এনএম/ধ্রুবকন্ঠ

ফ্যামিলি কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত