জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে
আগামী ১ জানুয়ারি। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্ভর দুপুর ১২টা থেকে থেকে অনলাইনে
ভর্তির আবেদন করতে পারবেন। এটি আগামী ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চালু থাকবে।
তবে এ বছর ভর্তি পরীক্ষার আবেদনে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রাশাসন।শিক্ষার্থীদের
জিপিএ এইবার শীতলতা এনেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) প্রশাসন।ভর্তি পরীক্ষায় অংশ নিতে
আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায়
উত্তীর্ণ হতে হবে।বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ
সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ
কমপক্ষে ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।কলা
ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। একই
সঙ্গে কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হলে আবেদন করা যাবে না।বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত
‘সি’ ইউনিটে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। কোনো
পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদনযোগ্যতা থাকবে না।সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত
‘ডি’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ
২.৭৫-এর কম হলে আবেদন করা যাবে না।চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে
এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো
পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।গত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এ’
ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ এবং পৃথকভাবে
কমপক্ষে ৩.২৫ প্রয়োজন ছিল। ‘বি’ ইউনিটে মোট জিপিএ ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০, ‘সি’ ইউনিটে
মোট ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০ এবং ‘ডি’ ইউনিটে মোট ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০ জিপিএ প্রয়োজন
ছিল। ‘ই’ ইউনিটে গত বছর মোট জিপিএর ন্যূনতম শর্ত ছিল ৬.০০।ফলে নতুন শিক্ষাবর্ষে ‘এ’,
‘বি’ ও ‘ডি’ ইউনিটে আবেদনের মোট ও পৃথক জিপিএ শর্ত কমেছে। একই সঙ্গে ‘ই’ ইউনিটেও গত
বছরের তুলনায় ন্যূনতম মোট জিপিএ কমানো হয়েছে। তবে ‘সি’ ইউনিটের ক্ষেত্রে কোনো পরিবর্তন
আসেনি।তবে এই বছরও থাকছে না রিটেন পরিক্ষা ও সেকেন্ড টাইমের সুযোগ।
এনএম/ধ্রুবকন্ঠ