সংসদে বক্তব্যকালে জামায়াত আমিরকে থামিয়ে দিলেন স্পিকার
সংসদের
বিরোধীদলীয়
নেতা
জামায়াতে
ইসলামীর
আমির
ডা.
শফিকুর
রহমানকে
নিজ
সুযোগের
বাইরে
প্রশ্ন
উত্থাপন
থেকে
থামিয়েছেন
স্পিকার
মেজর
(অব.)
হাফিজ
উদ্দিন
আহমেদ। আজ রবিবার
(১৫
মার্চ)
ত্রয়োদশ
জাতীয়
সংসদের
প্রথম
অধিবেশনের
দ্বিতীয়
দিনের
আলোচনায়
এ
ঘটনা
ঘটে।
প্রশ্ন
উত্থাপনের
জন্য
জামালপুর-২ আসনের সংসদ সদস্য এই সুলতান
মাহমুদ
বাবুকে
বলা
হয়।এসময়
জামায়াত
আমির
দাঁড়িয়ে
বলেন,
এই
সংসদের
প্রথম
দিনের
আলোচনায়
আমরা
স্বীকৃতি
দিয়েছি,
বিশেষ
প্রেক্ষাপটে
জুলাই
গণ-অভ্যুত্থানের
মধ্য
দিয়ে
এই
সংসদ
গঠিত
হয়েছে।
এই
সংসদের
কাছে
জনগণের
অনেক
প্রত্যাশা।
একই
দিনে
দুইটি
ভোট
অনুষ্ঠিত
হয়েছে
সংসদ
নির্বাচন
ও
গণভোট।
এসময় তাকে থামিয়ে দেন স্পিকার এবং বলেন, প্রশ্নোত্তর পর্ব শেষ হলে আপনাকে সুযোগ দেওয়া হবে। জামায়াত আমির পরে জানতে চান,
আজকেই তিনি এ সুযোগ পাবেন কিনা। পরে স্পিকার বলেন,
এখন উত্থাপন করা যাবে না। আপনাকে সময় দেবো প্রশ্নোত্তর পর্বের শেষে।
এনএম/ধ্রুবকন্ঠ