ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধিদের ঈদ উপহার বিতরণ সম্পন্ন

মানুষ মানুষের জন্য মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি'র উদ্যোগে ১৩ মার্চ ২০২৬, শুক্রবার, দুপুর ১২ টায় চট্টগ্রাম চান্দগাঁওস্থ সেন্ট্রাল মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় এতিম, হতদরিদ্র প্রতিবন্ধি অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি'র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ এবং সাংগঠনিক সচিব স.ম জিয়াউর রহমান ঈদ উপহার বিতরণ ক‌রেন। এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ‌ের সভাপ‌তি শিউলী চক্রবর্তী সহ সেন্ট্রাল মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী।উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন অসংখ্য মান‌বিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দরা বলেন উক্ত ফাউন্ডেশন সবসময় গরীব, অসহায় মানুষের পাশে থাকবে ব‌লে আশা ব্যক্ত ক‌রেন। গ্রহীতা অসহায় এতিম, হতদরিদ্র প্রতিবন্ধিরা ঈদের আগে এই ক্ষুদ্র উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এই ঈদ উপহার পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো। ধনী-গরিব সবাই মিলে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্যই এসব পরিবারের মাঝে সেমাই, নুডুস, তেল, পিঁয়াজ, চি‌নি, দুধ, ‌চিড়া, মু‌ড়ি ও আলু উপহার দেওয়া হয়।   এনএম/ধ্রুবকন্ঠ

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধিদের ঈদ উপহার বিতরণ সম্পন্ন