অফিস চলাকালে প্রাইভেট চেম্বার, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরকারি অফিস চলাকালে প্রাইভেট
চেম্বারে অবৈধভাবে চিকিৎসাসেবা প্রদান করায় এক চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।আজ
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে পপুলার ডায়াগনস্টিক
সেন্টারে আকস্মিক পরিদর্শনে গিয়ে সেবারত অবস্থায় এই চিকিৎসককে হাতেনাতে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।
পরে তাকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ
দেন মন্ত্রী।চিকিৎসকের নাম ডা. মঈনুল হাসান চিশতী। তিনি নরসিংদী বেলাবো উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট পদে কর্মরত আছেন।
এনএম/ধ্রুবকন্ঠ