রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
রাজশাহীতে
অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে বিপুল পরিমাণ ইসকাফ সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল
শনিবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সারইল এলাকায় এ
অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী কার্যালয়ের এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে
বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার (ঢাকা
মেট্রো-গ-২৩-৬১৪১) তল্লাশি করা হয়। এ সময় গাড়িটির পেছনে বিশেষ কৌশলে তৈরি করা গোপন
চেম্বার থেকে ২১৫ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক বাজারমূল্য
প্রায় সাড়ে ছয় লাখ টাকা ।এ
সময় মাদক বহনের অভিযোগে ঢাকার খিলগাঁও এলাকার তুহিন ফকির (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়ার
বিজয়নগর থানার মুকুন্দপুর এলাকার সিয়াম (২৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার
ব্যক্তিদের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের
করা হয়েছে। জব্দ করা প্রাইভেট কারটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়। ভবিষ্যতেও ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এনএম/ধ্রুবকন্ঠ