ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাতেই বসছে ক্রিকেটার ও পিসিবি চেয়ারম্যানের বৈঠক

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গুঞ্জন উঠেছে, বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দেওয়ায় বিশ্বকাপ বয়কট করতে পারে একবারের চ্যাম্পিয়নরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, সরকার চাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান।এরই মধ্যে বিষয়টি নিয়ে নতুন খবর দিল জিও সুপার। পাকিস্তানের সংবাদমাধ্যমটির দাবি, টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকা দলে থাকা ক্রিকেটারদের নিয়ে আজ রাতে বৈঠকে বসবেন পিসিবি চেয়ারম্যান নাকভি। এক সূত্র জানিয়েছে, বৈঠকে তিনি ক্রিকেটারদের সঙ্গে দলীয় কৌশল নিয়ে আলোচনা করবেন এবং টুর্নামেন্টের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। একই সঙ্গে লিটন দাসদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের নাম জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। বিষয়টি নিয়ে গতকালই প্রতিবাদ করেছেন নাকভি। বাংলাদেশকে নিয়ে আইসিসির সিদ্ধান্তে পাকিস্তানের অবস্থান কী হবে–এমন প্রশ্নের জবাবে নাকভি বলেন, ‘প্রধানমন্ত্রী (শেহবাজ শরিফ) এই মুহূর্তে দেশে নেই। তিনি দেশে ফিরলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও একই কথা বলেছি। এমএইছ/ধ্রুবকন্ঠ   

রাতেই বসছে ক্রিকেটার ও পিসিবি চেয়ারম্যানের বৈঠক