ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পাহাড়ে মহা সাংগ্রাইং উৎসবের মেইলবন্ধণ

বর্ণিল উৎসব আনন্দে বান্দরবানে থানচি উপজেলা শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব মহা সাংগ্রাই পোওয়ে:। নিরাপদ, স্বচ্ছ পানির ধারা ধুয়ে মুছে দিবে অতীতের সকল কর্ম, দুঃখ গ্লানি। নতুন বছর বয়ে আনবে অনাবিল সূখ শান্তি সমৃদ্ধি। এই প্রত্যাশা নিয়ে মারমা সম্প্রদায়ের নারী পুরুষ নানা রঙ্গে নানা সাজে সেজে উৎসবে অংশ নিয়েছে। মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব মহা সাংগ্রাই পোওয়ে: উপলক্ষ্যে সোমবার ১৩ এপ্রিল সকালের বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা থানচি বাস স্টেশণ থেকে শুরু করে থানচি বাজার ঘুরে মার্টিপারপাশ হল রুমে শেষ হয়।প্রতিটি গ্রামে পাড়া ও বাড়ীতে বাড়ীতে নিরাপদ স্বচ্ছ পানির ধারা ধুয়ে মুছে দিবে অতীতের সকল দুঃখ ভরা গ্লানি। নতুন বছর বয়ে আনবে অনাবিল সূখ শান্তি সমৃদ্ধি। এই প্রত্যাশা নিয়ে মারমা সম্প্রদায়ের নারী পুরুষ নানা রঙ্গে নানা সাজে সেজে উৎসবে অংশ নিয়েছে। এতে শুধু মারমা সম্প্রদায়ের নারী পুরুষ সবাই একসাথে এই শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাক পড়ে নানা সাজে সেজে অংশ নেয়। শোভা যাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শোভাযাত্রা অংশ নেন উদযাপন কমিটি সভাপতি সিংওযাইমং মারমা, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা,সাবেক ভাইস চেযারম্যান চসাথোয়াই মারমা,প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, ওসি প্রতিনিধি এসআই মাসুদ,পল্রী সঞ্চয় ব্যাংক ম্যানেজার জমির উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো,সাবেক চেয়ারম্যান উবামং মারমা,প্রবীন শিক্ষক সাঅংপ্রু মারমা,মেম্বার হ্লাচিংমং মারমাসহ মারমা সম্প্রদায়ের নানা শ্রেনির মানুষ।উৎসব উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন থানচি উপজেলা সদরে ।সোমবার সন্ধ্যা কলেজ মাঠে ঐতিবাহী পিঠা উদসবের মিলিত হবেন। আগামীকাল মঙ্গলবার সাঙ্গু নদীতে চন্দন পানিতে বৌদ্ধমূর্তি স্নান। ১৮ এপ্রিল শনিবার মিনি স্টেডিয়াম মাঠে দিন ব্যাপী জলকেলি উৎসব অনুষ্ঠিত হবে।    এনএম/ধ্রুবকন্ঠ

পাহাড়ে মহা সাংগ্রাইং উৎসবের মেইলবন্ধণ