নোয়াখালী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর মনিরুল ইসলাম
ঐতিহ্যবাহী বৃহত্তর নোয়াখালীর অন্যতম প্রাচীন ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মনিরুল ইসলাম। এর আগে তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবেও সুনামের সঙ্গে শিক্ষকতা করেছিলেন তিনি। বৃহস্পতিবার (০৭ মে-২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌস সাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।
জানা গেছে, আগামী সপ্তাহে নতুন কর্মস্থলে যোগদান করে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।