ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নোয়াখালী কলেজের বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঐতিহ্যবাহী বৃহত্তর নোয়াখালীর অন্যতম প্রাচীন ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজের বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে  আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নোয়াখালী সরকারি কলেজ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং ফেষ্টুন ও বেলুন উড়িয়ে সমাপনী দিবসের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লা, বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা২০২৬ এর আহ্বায়ক কাজী মোঃ শাহিদুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৬ আহ্বায়ক প্রফেসর মোঃ মাইনুল ইসলাম। এছাড়াও কলেজের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবস উপলক্ষে রঙ-বেরঙের পতাকা, বেলুন এবং ফেস্টুনশোভিত সবুজ-শ্যামলিমাময় সুবিশাল কলেজ ক্যাম্পাস হয়ে ওঠে নান্দনিক সৌন্দর্যে অতুলনীয়। ছাত্রদের পরিবেশিত মনোমুগ্ধকর কুচকাওয়াজ, শারীরিক কসরত, দৃষ্টিনন্দন ব্যান্ড ডিসপ্লে এবং অসাধারণ ক্রীড়ানৈপুণ্য উপস্থিত সকলকে মুগ্ধ করে। “যেমন খুশি তেমন সাজো এবং কলেজের শিক্ষকদের নিয়ে অধ্যক্ষ টিম বনাম উপাধ্যক্ষ টিমের মধ্যকার ফুটবল ম্যাচ” অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলে। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৫ টিরও বেশি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্রদেরকে জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ দেন। এসময় কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মোঃ জাকির হোসেন শিক্ষার্থীদেরকে শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি সর্বক্ষেত্রে শৃঙ্খলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।   এনএম/ধ্রুবকন্ঠ

নোয়াখালী কলেজের বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ