ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণকাজে প্রাচীর ধস, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চলমান ড্রেন নির্মাণকাজের সময় প্রাচীর ধসে চার শ্রমিক আহত হয়েছেন।গতকাল শুক্রবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে শহরের শান্তি মোড় থেকে অধির ন্যাংড়া মোড় পর্যন্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, শান্তি মোড় থেকে অধির ন্যাংড়া মোড় পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ গত ৩০ জুলাই শুরু করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। শুক্রবার বিকেলে ড্রেন নির্মাণের জন্য মাটি খননের সময় খননস্থলের পাশের একটি প্রাচীর হঠাৎ ধসে পড়ে। এতে সেখানে কর্মরত চার শ্রমিক চাপা পড়ে আহত হন।স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।আহতরা হলেন— পারভেজ, রবিউল,সিদ্দিক ও আলমগীর। তাদের সবার বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।   এনএম/ধ্রুবকন্ঠ

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণকাজে প্রাচীর ধস, আহত ৪