ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বরিশালে শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে বাস ধর্মঘট শুরু

শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবিতে বরিশালে বাস ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। এতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে এসব রুটের যাত্রীরা।আজ রবিবার (২ আগস্ট) সকাল থেকে চরকাউয়া বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন চরকাউয়া বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। এই টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ছয়টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এসব বাসে প্রতিদিন গড়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করে। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে তারা।আন্দোলনরত শ্রমিকরা জানান, ৫ আগস্টের পর থেকে চরকাউয়া শ্রমিক ইউনিয়নের কোনো নির্বাচন হয়নি। আগের কমিটি দিয়েই এখনো সংগঠন পরিচালনা করা হচ্ছে। শ্রমিক নেতাদের মাধ্যমে মারধরসহ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়ে তারা বাস ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন।চরকাউয়া বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাসুম মজুমদার বলেন, ‘আমরা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি করছি। যারা বর্তমানে দায়িত্বে আছেন, তাঁরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ের লোক।’চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার বলেন, ‘শ্রমিকরা তাদের ইউনিয়নের নির্বাচনের দাবিতে ধর্মঘট করেছেন। আমরা শ্রমিকদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’  এনএম/ধ্রুবকন্ঠ

বরিশালে শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে বাস ধর্মঘট শুরু