ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে : তারেক রহমান

আগামী কয়েক দিন পরে নির্বাচন হবে। আমি এক বছর আগে বলেছিলাম, এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, একচুয়ালি (প্রকৃতপক্ষে) নির্বাচনটি তত সহজ নয়। সেদিন অনেকেই আমার কথাটি একটু হেসেখেলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু আজকে কিন্তু আপনারা প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন আমার সেদিনকার কথার অর্থ বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তিনি বলেন, ‘মানুষের রায় আপনার দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আনতে হবে। নির্বাচনের দিন, ভোটের দিন, ভোটের মাধ্যমে রায় আনতে হবে। এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে।’আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।রাজধানী ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। গত রবিবার থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী এই কর্মশালায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন। তিনি আরও বলেন, ‘দেশের জন্য কী কী করতে চাই, সেটা আমরা যদি শুধু আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকি তাহলে তো আমরা সংকুচিত হয়ে যাব। আমাদের কাজ হচ্ছে মানুষের ঘরে ঘরে সেই বার্তা পৌঁছে দেওয়া।তারেক রহমান বলেন, ‘আবারও বলতেছি, এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে।’নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘গত স্বৈরাচারের ১৫ বছরের ষড়যন্ত্র সব আপনারা মোকাবেলা করেছেন, তাহলে এখন কেন সামনের যে নির্বাচনী যুদ্ধ মোকাবেলা করতে পারবেন না। কেন, আপনার দলের যে পরিকল্পনা সেটা জনগণের কাছে তুলে ধরতে পারবেন না।’‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের সঞ্চালনায় বিএনপির নেতারা কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দেন।  এনএম/ধ্রুবকন্ঠ

আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে : তারেক রহমান