হাতিয়ায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৬ দোকান
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা বাজারে তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই সুত্রপাতে ৬টি দোকান পুড়ে গেছে।আজ রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নোয়াখালীর দ্বীপ উপজেলার জাহাজমারা বাজার পশ্চিম পাশে তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বাজারের পশ্চিম পাশে অবস্থিত একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। জানা গেছে, ওই দোকানে আসা এক ক্রেতার হাতে জ্বলন্ত সিগারেট ছিল। অসাবধানতাবশত সেই সিগারেটের আগুন পেট্রলে পড়ামাত্রই মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী ওষুধের ফার্মেসি ও মুদিলোকানসহ প্রায় ৬-৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এই অগ্নিকাণ্ডে একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করায় ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা ভয়াবহ আকার ধারণ করেছে।জাহাজমারা হাইস্কুলের প্রধান শিক্ষক আবু সোলাইমান জানান, আগুন লাগার এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানদারা তেমন বিত্তশালী নয়।জানতে চাইলে হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, ঘটনাস্থল অনেক দূরে। এর পরও আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
এনএম/ধ্রুবকন্ঠ