ঢাবি অধ্যাপক আতাউর রহমানের মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ আতাউর রহমান বিশ্বাসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.
শফিকুর রহমান।আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।শোকবার্তায় জামায়াত আমির বলেন,
‘অধ্যাপক ড. মুহাম্মদ আতাউর রহমান বিশ্বাসের ইন্তেকালের খবরে আমি গভীরভাবে শোকাহত
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তাকে একজন সৎ,
দায়িত্বশীল শিক্ষক ও প্রজ্ঞাবান একাডেমিশিয়ান হিসেবে উল্লেখ করেন।‘তিনি
আরও বলেন,
‘শিক্ষাঙ্গণে
অধ্যাপক
আতাউর
রহমানের
অবদান
চিরস্মরণীয়
হয়ে
থাকবে।
সরকারি
ও
বেসরকারি
বিশ্ববিদ্যালয়ের
শিক্ষকদের
মর্যাদা
রক্ষা,
অধিকার
সংরক্ষণ
এবং
২০২৪
সালের
জুলাই
বিপ্লবের
চেতনা
ধারণ
করে
একটি
ন্যায়ভিত্তিক
ও
গণতান্ত্রিক
শিক্ষক
সমাজ
গঠনে
অসামান্য
ভূমিকা
রেখেছেন
তিনি।‘
বাংলাদেশ
জামায়াতে
ইসলামীর
পক্ষ
থেকে
তার
ইন্তেকালে
গভীর
শোক
ও
সমবেদনা
জানিয়ে
জামায়াত
আমির
মহান
আল্লাহর
দরবারে
তার
রুহের
মাগফেরাত
কামনা
করেন।
একই
সঙ্গে
তিনি
শোকসন্তপ্ত
পরিবার,
সহকর্মী,
শিক্ষার্থী
ও
শুভানুধ্যায়ীদের
প্রতি
সমবেদনা
জানিয়ে
এই
কঠিন
সময়ে
তাদের
ধৈর্য
ও
শক্তি
দানের
জন্য
দোয়া
করেন।
এনএম/ধ্রুবকন্ঠ