ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আপনারা নেতা-কর্মীদের সামলান, প্লিজ : তাসনিম জারা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে তাসনিম জারা নির্বাচন করছেন। এরই মধ্যে গ্যাস-সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও কোটা বাতিলসহ ছয় দফা ইশতেহার ঘোষণা করেছেন এই নেত্রী। আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) তিনি জানালেন এক দুঃসংবাদ। তার ব্যানার কে বা কারা যেন ছিঁড়ে ফেলেছে। সেখানে ফুটবলের পরিবর্তে অন্য মার্কার ব্যানার টানানো হয়েছে বলে জানিয়েছেন তাসনিম জারা।তাসনিম জারা বলেন, ‘নিজের আমাদের ব্যানার যেখানে যেখানে ছিলো, সেই জায়গাগুলিতে এখন কাদের ব্যানার টাঙ্গানো আছে সেটা এলাকার মানুষ দেখছেন। আমরা আবারও কিছু সাদাকালো কাপড়ের ব্যানার টাঙ্গানোর উদ্যোগ নিচ্ছি, নির্বাচনের কমিশনের বিধিনিষেধ মেনেই সেটা করছি। আপনারা বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি ছাড়ুন। আপনারা অনেস্ট রাজনীতির কথা মানুষকে বলেন। অনেক ধন্যবাদ। তবে অনেস্ট রাজনীতি একা করা যায় না। নেতা-কর্মীদেরও অনেস্ট হতে হয়। আপনারা নেতা-কর্মীদের সামলান, প্লিজ।‘  এনএম/ধ্রুবকন্ঠ

আপনারা নেতা-কর্মীদের সামলান, প্লিজ : তাসনিম জারা