কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত এমপি ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে। এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স নীতি। অপরাধী তো অপরাধীই। তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। সে যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে।‘আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিয়কালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘দুর্নীতি দমন,আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আপনারা জনগণের সেবক। সেবার মনোভাব নিয়ে জনকল্যাণে প্রতিটি কাজ সম্পন্ন করতে হবে। জনগণের সেবাধর্মী কর্মকাণ্ডে সরকারি কর্মকর্তাদের ইচ্ছাকৃত কোনোপ্রকার শৈথিল্য প্রদর্শন কিংবা অনিয়ম কিছুতেই বরদাশত করা হবে না।‘তিনি আরও বলেন, ‘জনগণের সহযোগিতায় আগামী ৫ বছরে বিএনপির ইশতেহার তথা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এই জাতির স্বপ্ন পূরণ হবে। দারিদ্র্যমুক্ত উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।‘প্রজাতন্ত্রের সেবক হয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের ভালোবাসা অর্জনের জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।অনুষ্ঠানের শুরুতে সভার শুরুতে দাউদকান্দির ইউএনও এবং সরকারি কর্মকর্তাগণ নবনির্বাচিত এমপি ড.খন্দকার মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। এসময় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এনএম/ধ্রুবকন্ঠ