ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আর্জেন্টিনার সেরা ফুটবলার হলেন ডি মারিয়া

৩৭ বছর বয়সে আরও একবার নিজেকে প্রমাণ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। ১০ বছর পর হলেন দেশটির সেরা ফুটবলার।লাউতারো মার্তিনেস ও লেয়ান্দ্রো পারদেসকে পেছনে ফেলে ২০২৫ সালে আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের মুকুট জেতেন এই বিশ্বকাপ জয়ী তারকা।সোমবার (২২ ডিসেম্বর) রাতে এক জমকালো অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকদের ভোটে বিজয়ী হন ডি মারিয়া। আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে বিজয়ী নির্ধারণ করা হয়।ক্যারিয়ারে এটি ডি মারিয়ার দ্বিতীয় স্বীকৃতি। এর আগে ২০১৪ সালে প্রথমবার এই ট্রফি হাতে তুলেছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।গতবার এই পুরস্কার জিতেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তবে রেকর্ডটা এখনও লিওনেল মেসির দখলে। টানা সাতবারসহ রেকর্ড ১৬ বার এই খেতাব জিতেছেন এলএমটেন।চলতি বছরে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে ১৬ ম্যাচে ৭ গোল করে শিরোপা জেতান ডি মারিয়া।  এমএইছ /  ধ্রুব্কণ্ঠ

আর্জেন্টিনার সেরা ফুটবলার হলেন ডি মারিয়া