চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা
প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে ৫ আগস্ট বুধবার সকাল সাড়ে
১০ টায় উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে "জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ
" প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোঃ
নাহিদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান
আনোয়ারুল ইসলাম, কৃষি অফিসার সুলতান আলী, সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ, ভোলাহাট
থানার অফিসার ইনচার্জ আঃ বারিক, সাংবাদিক মোহাম্মদ রবিউল ইসলাম, ভোলাহাট রামেশ্বর পাইলট
ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক কোরবান আলী, এনসিপির সদস্য সচিব আঃ রহিম, বিএনপি নেতা
খিজির হায়াত মোল্লা, শিক্ষার্থী মোসাদ্দেকুল ইসলাম, নিলুফা খাতুন, চম্পা
খাতুন, এ আলোচনা সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের
কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধাগণ অংশ গ্রহণ করেন। বক্তাগণ, জাতীয় ক্রান্তিলগ্নে
সকল অনাচার ও দুর্নীতির বিরুদ্ধে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান এবং ছাত্রদের
দলীয় গন্ডির মধ্যে আবদ্ধ না হয়ে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে চর্চা
ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।এ ছাড়াও বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করে।
এনএম/ধ্রুবকন্ঠ