রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করেছে জার্মানি
গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ার এক কূটনীতিককে বহিষ্কার করতে যাচ্ছে জার্মানি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। বার্লিন রাশিয়ার রাষ্ট্রদূতকেও তলব করেছে এবং বহিষ্কারের বিষয়টি জানিয়েছে।জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার)-এ জানিয়েছে, জার্মান সরকার জার্মানিতে গুপ্তচরবৃত্তি সহ্য করবে না- বিশেষ করে কূটনৈতিক মর্যাদার আড়ালে। বার্লিনে রাশিয়ার দূতাবাস এই বিষয়ে তৎক্ষণাৎ কোনো মন্তব্য করেনি।এদিকে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গ্রিনল্যান্ডের মালিকানা কার তা নিয়ে রাশিয়ার কোনো উদ্বেগ নেই। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের নিজেদের মধ্যেই সমাধান হওয়া উচিত। একই সঙ্গে তিনি দ্বীপটিতে ডেনমার্কের ঐতিহাসিক আচরণের সমালোচনা করেন।গ্রিনল্যান্ড অধিগ্রহণে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ ইউরোপের সঙ্গে ওয়াশিংটনের বিভাজন আরও গভীর করছে-যা রাশিয়ার জন্য এক ধরনের স্বস্তির বিষয় হয়ে উঠেছে। যদিও গ্রিনল্যান্ড ইস্যুর প্রভাব রাশিয়ার ওপরও পড়তে পারে, কারণ দেশটির আর্কটিক অঞ্চলে শক্তিশালী উপস্থিতি রয়েছে।
এমএইছ/ধ্রুবকন্ঠ