যে কারণে ৭ জানুয়ারি বড়দিন পালন করে বহু খ্রিষ্টান
সারা বিশ্বের কোটি কোটি খ্রিস্টান বুধবার (৭ জানুয়ারি) বড়দিন পালন করছেন। পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে, বিশেষ করে ফিলিস্তিন, মিসর ও আরব বিশ্বে আজকের দিনটি খ্রিস্টান সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বড়দিন সচরাচর ২৫ ডিসেম্বর পালন করা হলেও বিশ্বের প্রায় ২৫ কোটি খ্রিস্টানের কাছে বড়দিনের মূল উৎসব ২৫ ডিসেম্বর নয়, বরং ৭ জানুয়ারি। এই পার্থক্যের পেছনে কোনো ধর্মীয় মতপার্থক্য নেই, বরং রয়েছে ক্যালেন্ডারের হিসাবকেন
দুটি বড়দিন?যেসব
খ্রিস্টান ৭ জানুয়ারি বড়দিন পালন করেন, তারা বিশ্বাস করেন না যে যিশুর জন্মদিন আলাদা ছিল। মূল কারণ হলো তারা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পরিবর্তে এখনো জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করেন।এই
পার্থক্যের সূচনা হয় ১৫৮২ সালে। সে বছর তৎকালীন পোপ গ্রেগরি ত্রয়োদশ ক্যাথলিক চার্চের জন্য নতুন গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করেন। তার আগে ব্যবহৃত জুলিয়ান ক্যালেন্ডারটি
খ্রিস্টপূর্ব ৪৬ সালে জুলিয়াস সিজার প্রবর্তন করেছিলেন, যা সূর্যবর্ষের দৈর্ঘ্য প্রায় ১১ মিনিট বেশি ধরে হিসাব করত। এর ফলে শতাব্দী পেরোতে পেরোতে ঋতুগুলোর সঙ্গে ক্যালেন্ডারের দিনগুলোর অসামঞ্জস্য দেখা দেয়।জুলিয়ান ক্যালেন্ডার প্রতি ১২৮ বছরে এক দিন করে পিছিয়ে পড়ে, যেখানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রায় ৩,২৩৬ বছরে এক দিন হারায়। এই ভুল সংশোধনের জন্য ১৬শ শতকে একসঙ্গে ১০ দিন বাদ দেওয়া হয়।যদিও
বিশ্বের বেশিরভাগ দেশ ও চার্চ গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে, তবে অনেক অর্থডক্স ও পূর্বাঞ্চলীয় খ্রিস্টান চার্চ তাদের ঐতিহ্য বজায় রাখতে জুলিয়ান ক্যালেন্ডারই ব্যবহার করে চলেছে।বর্তমানে জুলিয়ান ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় ১৩ দিন পিছিয়ে। ফলে জুলিয়ান ক্যালেন্ডারের
২৫ ডিসেম্বর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে পড়ে ৭ জানুয়ারি। ভবিষ্যতে এই ব্যবধান আরও বাড়বে। বিশেষজ্ঞদের মতে, ২১০১ সাল থেকে অর্থডক্স বড়দিন ৮ জানুয়ারিতে পালিত হতে পারে।কারা
৭ জানুয়ারিতে বড়দিন পালন করেন?বিশ্বে
আনুমানিক ২৩৩ কোটি খ্রিস্টানের মধ্যে প্রায় ২০০ কোটি ২৫ ডিসেম্বর বড়দিন উদ্যাপন করেন। এর মধ্যে রয়েছেন প্রায় ১৩০ কোটি ক্যাথলিক, ৯০ কোটি প্রোটেস্ট্যান্ট এবং কিছু অর্থডক্স খ্রিস্টান।অন্যদিকে, প্রায় ২৫ থেকে ৩০ কোটি খ্রিস্টান যারা মূলত অর্থডক্স ও কপটিক সম্প্রদায়ের মানুষ তারা ৭ জানুয়ারি বড়দিন পালন করেন। এই দিনটি ‘ওল্ড ক্রিসমাস ডে’
নামেও পরিচিত।৭
জানুয়ারিতে বড়দিন উদ্যাপনকারী উল্লেখযোগ্য গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে:রাশিয়ান অর্থডক্স চার্চ (সবচেয়ে বড় গোষ্ঠী), সার্বিয়ান ও জর্জিয়ান অর্থডক্স চার্চ, মিসরের কপটিক অর্থডক্স চার্চ ও ইথিওপিয়া ও ইরিত্রিয়ার অর্থডক্স তেওয়াহেদো চার্চইউক্রেনে ঐতিহাসিকভাবে বড়দিন ৭ জানুয়ারি পালিত হয়ে আসলেও ২০২৩ সালে দেশটির সরকার পশ্চিমা বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ২৫ ডিসেম্বরকে সরকারি ছুটি ঘোষণা করে। তবুও বহু মানুষ এখনো পুরোনো তারিখে বড়দিন পালন করেন।গ্রিস,
রোমানিয়া ও বুলগেরিয়ার মতো কিছু অর্থডক্সপ্রধান
দেশ প্রথম বিশ্বযুদ্ধের পর রাজনৈতিক ও ভৌগোলিক পরিবর্তনের প্রেক্ষাপটে ২৫ ডিসেম্বর বড়দিন পালনের সিদ্ধান্ত নেয়। বেলারুশ ও মলদোভায় উভয় দিনই জাতীয় ছুটি হিসেবে পালিত হয়, যাতে বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাসকে সম্মান জানানো যায়।
এমএইছ/ধ্রুবকন্ঠ