ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কুবি সাংবাদিকতা বিভাগের নতুন বিভাগীয় প্রধান ড. বেলাল হুসাইন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন সহযোগী অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন।বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. মোঃ বেলাল হোসাইন সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি হওয়ায় তাঁকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন-২০১৩ এর ধারা ২৪(৩) মোতাবেক উক্ত বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসানের পরিবর্তে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হয়েছে।জানা যায়, এর আগে ড. বেলাল হুসাইন বিভাগটিতে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। নতুন বিভাগীয় প্রধানের দায়িত্ব অফিস আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।সদ্য দায়িত্বপ্রাপ্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. বেলাল হুসাইন বলেন, 'আলহামদুলিল্লাহ। প্রথমেই আমি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। এটি আমার দ্বিতীয়বারের মতো বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ। এর আগেও আমি এ বিভাগে প্রায় তিন বছর সফলভাবে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছি। এটি একটি গুরুদায়িত্ব। বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে বিভাগকে আরও এগিয়ে নিতে চাই। এ ব্যাপারে আমি সবার সহযোগিতা কামনা করছি।'   এনএম/ধ্রুবকন্ঠ

কুবি সাংবাদিকতা বিভাগের নতুন বিভাগীয় প্রধান ড. বেলাল হুসাইন