বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আ ন ম এহছানুল হক মিলন নিজেই গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।আজ বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জয় লাভ করেছেন। এনএম/ধ্রুবকন্ঠ