ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) কর্তৃক অসুস্থ রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান

জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর পক্ষ থেকে নানিয়ারচর হাসপাতাল এলাকার (পুরান বাজার) মোঃ আমিনুল ইসলাম এবং বিহারপাড়া এলাকার মোছাঃ নাছিমা বেগম'কে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।রাঙ্গামাটি নানিয়ারচর ১৩ মে ২০২৬, বুধবার সকাল ১১ ঘটিকায় উক্ত কর্মসূচীতে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি কর্তৃক বর্ণিত ব্যক্তিদ্বয়ের নিকট আর্থিক সহায়তা হস্তান্তর করেন।উল্লেখ্য যে, মোঃ আমিনুল ইসলাম দীর্ঘদিন কিডনি ও লিভার এবং মোছাঃ নাছিমা বেগম দীর্ঘদিন যাবৎ জরায়ু ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি উক্ত এলাকার জনপ্রতিনিধি কর্তৃক জোনকে অবগত করায়, জোন কমান্ডার বর্নিত রোগীদের উন্নত চিকিৎসার নিমিত্তে আর্থিক সহায়তা প্রদান করেন।এ সময় জোন জোন কমান্ডার মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।সহায়তা প্রাপ্ত মোঃ আমিনুল ইসলাম এবং মোছাঃ নাছিমা বেগম নানিয়ারচর জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তা তার চিকিৎসা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে এবং এই এলাকার জনগণের সাথে সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।   এনএম/ধ্রুবকন্ঠ

 নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) কর্তৃক অসুস্থ রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান