ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‎'ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে ‘ইসরায়েল ফার্স্ট’-এ পরিণত করেছেন'

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তার ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে ‘ইসরায়েল ফার্স্ট’-এ পরিণত করেছেন।আজ সোমবার (২ মার্চ) এক্সের একটি পোস্টে এ কথা বলেছেন তিনি।লারিজানি আরও বলেন, ‘ট্রাম্প তার ‘ভ্রান্ত কল্পনার’ মাধ্যমে মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছেন। সেই সঙ্গে তিনি আরো আমেরিকান হতাহতের আশঙ্কা করছেন।’তিনি বলেন, ‘তিনি তার স্ব-নির্মিত ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে ‘ইসরায়েল ফার্স্ট’-এ রূপান্তরিত করেছিলেন। তিনি ইসরায়েলের ক্ষমতালোভী উচ্চাকাঙ্ক্ষার জন্য আমেরিকান সৈন্যদের উৎসর্গ করেছিলেন। আমেরিকান সৈন্য এবং তাদের পরিবারই এর মূল্য বহন করবে। এ ক্ষেত্রে ইরান আত্মরক্ষা চালিয়ে যাবে।‘সূত্র : আলজাজিরা   এনএম/ধ্রুবকন্ঠ

‎'ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে ‘ইসরায়েল ফার্স্ট’-এ পরিণত করেছেন'