ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো বিভেদ নয় : আমীর খসরুস

জাতি আমাদের সঙ্গে আছে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো বিভেদ নয়। এটা আমাদের বাঁচা-মরার সংগ্রাম, শুধু আমাদের নয় বাংলাদেশের বাঁচা-মরার সংগ্রাম, গণতন্ত্রের বাঁচা-মরার সংগ্রাম। আগামী দিনের দেশ গড়ার সংগ্রাম বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ বাসভবনে ৮ নং শুলক বহর ও ৪২ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।আমীর খসরু বলেন, ‘জনগণ যদি ভোট দেয়, আমরা যদি ক্ষমতায় আসি আগামী দিনের দেশ গঠনের সব পরিকল্পনা করা আছে। যেদিন থেকে সরকার গঠন হবে সেদিন থেকে কাজ শুরু হবে, ইনশাআল্লাহ। হাতে সময় নেই, জনগণের প্রত্যাশা অনেক।তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের পথ থেকে বিএনপি কখনো বিচ্যুত হয়নি। আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করেছিল, শহীদ জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। মানুষের ঘরে ঘরে গিয়ে শহীদ জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ, তারেক রহমানের আদর্শের বার্তা পৌঁছে দিতে হবে।’ এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, মহানগর বিএনপির সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, কামরুল ইসলাম, বিএনপি নেতা আশরাফ চৌধুরী, গোলাম কাদের চৌধুরীর নোবেল, মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ বিএনপির নেতারা।  এনএম/ধ্রুবকন্ঠ

সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো বিভেদ নয় : আমীর খসরুস