ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মা-বাবার কবর জিয়ারত করে আমিনুল হক প্রচারণা শুরু করলেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৬ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে মিরপুর-১০ নম্বরের ‘সি’ ব্লক এলাকায় অবস্থিত গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে এই গণসংযোগ শুরু করেন তিনি।​নির্বাচনী প্রচারণা শুরুর আগে আমিনুল হক মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যান। সেখানে তিনি তার মা-বাবার কবর জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করলে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।​গণসংযোগকালে আমিনুল হক এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার লিফলেট তুলে দেন। এই সময় তিনি জানান, জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে তিনি মাঠে নেমেছেন এবং ধানের শীষের জয় নিশ্চিত করতে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।​গণসংযোগে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রচারণাকালে ধানের শীষের সমর্থনে নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।  এনএম/ধ্রুবকন্ঠ

মা-বাবার কবর জিয়ারত করে আমিনুল হক প্রচারণা শুরু করলেন