বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
ভোলাহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৫
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব-ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ভোলাহাট উপজেলা বিএনপি ও তার অংগ সংগঠনের আয়োজনে বুধবার বিকেল ৪টায় ০৩ সেপ্টেম্বর ২০২৫ এক বিশাল র্যালী, আলোচনা ও পথসভা অনুষ্ঠিত হয়।
দিনটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সহঃ সম্পাদক, সাবেক এমপি, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা সহিদুল ইসলাম।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, বিএনপি নেতা কন্ট্রাক্টর আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিঞা, যুবদলের সাবেক সভাপতি বেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুনসুর আলী, আব্দুস সামাদসহ উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ।
এর আগে প্রধান অতিথির নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন মাঠ হতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সন্ন্যাসীতলার চৌমাথায় পথসভায় মিলিত হয়। জনসমুদ্রের এ পথসভায় সাবেক এমপি আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, সবাইকে এ কথা বলে আশ্বস্ত করছি আগামী কয়েক মাসের মধ্যেই সুষ্ঠু নির্বাচন হবে ইনশা-আল্লাহ্। সে কয়দিন আপনারা শান্তশিষ্টভাবে সকলের প্রতি সৌহার্দপূর্ণ আচরণ বজায় রাখবেন। আমাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব যেনো না ঘটে সেটা খেয়াল রাখবেন।
“তারুণ্যের সংবাদ মাধ্যম”
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন