টানা
ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসা
খিয়াংপাড়ায় আট দিন ধরে আটকে থাকা চার পর্যটক ও একজন স্থানীয় গাইডকে নিরাপদে উদ্ধার
করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা
গেছে, গত ৪ জুলাই আমিয়াখুম ও বেলাখুম ভ্রমণে গিয়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে
উপজেলা তিন্দু ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে থুইসা খিয়াং পাড়ায় আটকা পড়েন। আটকে থাকা অবস্থায়
ওই গ্রামের এক বাসিন্দা মানবিক কারণে বিনামূল্যে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন
এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।
স্থানীয়দের
মাধ্যমে খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের অধীন জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা
শুক্রবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের খোঁজখবর নেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত
করেন।
শনিবার
সকালে বিজিবির একটি টহল দল দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে পর্যটকদের উদ্ধার করে প্রথমে
নিয়াপিউ ম্রোপাড়া বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পরে সেখান থেকে উপজেলা প্রশাসনের একটি
জিপে করে তাদের নিরাপদে থানচি সদর পৌঁছে দেওয়া হচ্ছে।
থানচি
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান,
উদ্ধার হওয়া পর্যটকদের নিরাপদে থানচি সদরে ফিরিয়ে আনা হচ্ছে আজ শনিবার সন্ধ্যা ৭টা
মধ্যে আমাদের হাতে পৌছতে পারে।
এর
আগে বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের
নির্দেশনায় জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার
কার্যক্রম পরিচালনা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় পর্যটকদের নিরাপদ আশ্রয়, খাদ্য
এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করা হয়।
লেফটেন্যান্ট
কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন সাংবাদিকদের জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক
দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা, ভূমিধসসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে উদ্ধার
অভিযান পরিচালনা, নিরাপদ আশ্রয়, খাদ্য ও প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান এবং সাধারণ
জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে
এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন