ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

স্বামীর সঙ্গে ভিডিও প্রকাশ করে আলোচনায় পিয়া

ছবি: সংগৃহীত

কয়েক বছর আগে দেশের বিনোদন অঙ্গনকে পেছনে ফেলে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন মডেল অভিনেত্রী পিয়া বিপাশা।

তখন অনেকেই ভেবেছিলেন, হয়তো সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। কিন্তু সময়ের পরিক্রমায় দেখা গেল, সেটিই ছিল তাঁর জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত। একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসতি গড়ার পর ধীরে ধীরে বদলে গেছেন পিয়াপরিণত হয়েছেন একজন কর্মঠ মার্কিন নাগরিক, একাধারে মা, ভালোবাসার মানুষ, আবার সফল পেশাজীবীও।

সদ্য শেষ হওয়া বছরে পিয়া জানান দিয়েছেন, এবার তাঁর জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু হয়েছেবিয়ে করেছেন তিনি। যদিও বছর শুরুর দিকে তিনি বলেছিলেন, চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন, তবে শেষ পর্যন্ত অপেক্ষা করেননি। পিয়া বিপাশার ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায়, গত ২৬ জুন তিনি মার্কিন নাগরিক প্রেমিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এদিকে বিয়ের পর ত্থেকেই পিয়া বিপাশা স্বামীর সঙ্গে বেশ আনন্দময় সময় পার করছেন।

সম্প্রতি স্বামীর সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটাতে গিয়েছেন। সেখানেই দেখা যায় স্বামীকে নিয়ে নেমে গেলেন সুইমিংপুলে। রাতেরবেলা সুইমিংপুলে নেমে অন্তরঙ্গ হয়ে ধরা দিয়েছেন এক সময়ের দেশের এই আলোচিত মডেল। পিয়া বিপাশার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে ভালোবাসা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে।

বাংলাদেশের মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েও তিনি নতুন করে গড়েছেন নিজের পরিচয়, ভেঙে গেছেন পুরনো বন্ধন, গড়েছেন নতুন সম্পর্ক। নতুন দেশ, নতুন সংস্কৃতি, নতুন জীবনসব মিলিয়ে পিয়া এখন রূপকথার নায়িকা নয়, বাস্তব জীবনের লড়াকু এক নারী।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : পিয়া ভিডিও

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৮ জুলাই ২০২৬

স্বামীর সঙ্গে ভিডিও প্রকাশ করে আলোচনায় পিয়া

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

কয়েক বছর আগে দেশের বিনোদন অঙ্গনকে পেছনে ফেলে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন মডেল অভিনেত্রী পিয়া বিপাশা।

তখন অনেকেই ভেবেছিলেন, হয়তো সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। কিন্তু সময়ের পরিক্রমায় দেখা গেল, সেটিই ছিল তাঁর জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত। একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসতি গড়ার পর ধীরে ধীরে বদলে গেছেন পিয়াপরিণত হয়েছেন একজন কর্মঠ মার্কিন নাগরিক, একাধারে মা, ভালোবাসার মানুষ, আবার সফল পেশাজীবীও।

সদ্য শেষ হওয়া বছরে পিয়া জানান দিয়েছেন, এবার তাঁর জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু হয়েছেবিয়ে করেছেন তিনি। যদিও বছর শুরুর দিকে তিনি বলেছিলেন, চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন, তবে শেষ পর্যন্ত অপেক্ষা করেননি। পিয়া বিপাশার ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায়, গত ২৬ জুন তিনি মার্কিন নাগরিক প্রেমিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এদিকে বিয়ের পর ত্থেকেই পিয়া বিপাশা স্বামীর সঙ্গে বেশ আনন্দময় সময় পার করছেন।

সম্প্রতি স্বামীর সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটাতে গিয়েছেন। সেখানেই দেখা যায় স্বামীকে নিয়ে নেমে গেলেন সুইমিংপুলে। রাতেরবেলা সুইমিংপুলে নেমে অন্তরঙ্গ হয়ে ধরা দিয়েছেন এক সময়ের দেশের এই আলোচিত মডেল। পিয়া বিপাশার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে ভালোবাসা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে।

বাংলাদেশের মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েও তিনি নতুন করে গড়েছেন নিজের পরিচয়, ভেঙে গেছেন পুরনো বন্ধন, গড়েছেন নতুন সম্পর্ক। নতুন দেশ, নতুন সংস্কৃতি, নতুন জীবনসব মিলিয়ে পিয়া এখন রূপকথার নায়িকা নয়, বাস্তব জীবনের লড়াকু এক নারী।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত