ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সিলেটের ভয়াবহ সড়ক দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

আজ শনিবার (৮ আগস্ট) সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহাকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের একজন প্রতিনিধি; সড়ক ও জনপথ অধিদপ্তর, সিলেটের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেটের একজন প্রতিনিধি।

তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার জন্য কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব রয়েছে কি না, তা নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ করতে বলা হয়েছে।

প্রতিবেদনটি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে।

প্রসঙ্গত, শুক্রবার সকালে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হন। এ ঘটনায় আরো অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সিলেট সড়ক দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের ভয়াবহ সড়ক দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

আজ শনিবার (৮ আগস্ট) সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহাকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের একজন প্রতিনিধি; সড়ক ও জনপথ অধিদপ্তর, সিলেটের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেটের একজন প্রতিনিধি।

তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার জন্য কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব রয়েছে কি না, তা নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ করতে বলা হয়েছে।

প্রতিবেদনটি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে।

প্রসঙ্গত, শুক্রবার সকালে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হন। এ ঘটনায় আরো অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত