সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আকাশ মাহাতো (১৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তাড়াশগামী সড়কের কদমতলী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ মাহাতো সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামের চঞ্চল চন্দ্র মাহাতোর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় কিশোর আকাশ মাহাতো মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে দোস্তপাড়ার উদ্দেশে রওনা হয়।
পথে গোতিথা কদমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই বাইকচলকের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
এমএইছ / ধ্রুব্কণ্ঠ
বিষয় : সিরাজগঞ্জ দুর্ঘটনা .
.png)
মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আকাশ মাহাতো (১৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তাড়াশগামী সড়কের কদমতলী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ মাহাতো সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামের চঞ্চল চন্দ্র মাহাতোর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় কিশোর আকাশ মাহাতো মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে দোস্তপাড়ার উদ্দেশে রওনা হয়।
পথে গোতিথা কদমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই বাইকচলকের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
এমএইছ / ধ্রুব্কণ্ঠ
.png)
আপনার মতামত লিখুন