ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের প্রাক্কালে শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনি বা যেকোনো সভা, সমাবেশ বা প্রচারণার কাজে ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ আয়োজন না করার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রবিবার (১১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক চিঠিতে তথ্য জানানো হয়েছে। চিঠিটি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের প্রাক্কালে আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ রয়েছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, কিছু প্রার্থী বা তাদের পক্ষে অন্যরা সেমিনার, সংবর্ধনা, যুব সমাবেশ ইত্যাদির নামে ভোটারদের জমায়েত করে নির্বাচনি প্রচারণার চেষ্টা করছেন। সময় অনেক ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা হলরুমকে সমাবেশের ভেন্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ রয়েছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান স্থানীয়ভাবে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানকে ভেন্যু হিসেবে অনুমোদন দিচ্ছেন, যা নির্বাচনী আচরণের সুস্পষ্ট লঙ্ঘন। তাই রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : শিক্ষাপ্রতিষ্ঠান জরুরি নির্দেশনা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ০৩ জুন ২০২৬

সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের প্রাক্কালে শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনি বা যেকোনো সভা, সমাবেশ বা প্রচারণার কাজে ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ আয়োজন না করার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রবিবার (১১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক চিঠিতে তথ্য জানানো হয়েছে। চিঠিটি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের প্রাক্কালে আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ রয়েছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, কিছু প্রার্থী বা তাদের পক্ষে অন্যরা সেমিনার, সংবর্ধনা, যুব সমাবেশ ইত্যাদির নামে ভোটারদের জমায়েত করে নির্বাচনি প্রচারণার চেষ্টা করছেন। সময় অনেক ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা হলরুমকে সমাবেশের ভেন্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ রয়েছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান স্থানীয়ভাবে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানকে ভেন্যু হিসেবে অনুমোদন দিচ্ছেন, যা নির্বাচনী আচরণের সুস্পষ্ট লঙ্ঘন। তাই রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত