ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ও বাইকসহ আটক ২

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান ৫৩ বিজিবি'র অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেল সহ ২জন চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)'র ১টি বিশেষ টহল দল।

২৮ জুলাই ২০২৬ তারিখ সকাল ৯'০০ টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)'র অধীনস্থ মনাকষা বিওপি'র একটি বিশেষ টহলদল শিবগঞ্জ থানাধীন মনাকষা গ্রামের মাস্তানমোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন চোরাকারবারীকে আটক করে। আটককৃত আসামীদের কোমরে লুকায়িত অবস্থায় ৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। একইসাথে তাদের ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোন ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ৩,২৪,৪৮৯'০০টাকা। আটক আসামীসহ মোবাইল ফোন ও মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি’র তথ্য মতে, চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি কর্তৃক বিভিন্ন অভিযানে ৩ জন আসামীসহ ৬৬টি ভারতীয় ফোন জব্দ করা হয় যা চাপাইনবাবগঞ্জ কাস্টমস অফিসে ৫৫টি ও থানায় ১১টি জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং পুশ ইন প্রতিরোধ, মাদক চোরাচালান প্রতিরোধসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : মোবাইল শিবগঞ্জ সীমান্ত বাইক

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ও বাইকসহ আটক ২

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান ৫৩ বিজিবি'র অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেল সহ ২জন চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)'র ১টি বিশেষ টহল দল।

২৮ জুলাই ২০২৬ তারিখ সকাল ৯'০০ টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)'র অধীনস্থ মনাকষা বিওপি'র একটি বিশেষ টহলদল শিবগঞ্জ থানাধীন মনাকষা গ্রামের মাস্তানমোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন চোরাকারবারীকে আটক করে। আটককৃত আসামীদের কোমরে লুকায়িত অবস্থায় ৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। একইসাথে তাদের ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোন ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ৩,২৪,৪৮৯'০০টাকা। আটক আসামীসহ মোবাইল ফোন ও মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি’র তথ্য মতে, চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি কর্তৃক বিভিন্ন অভিযানে ৩ জন আসামীসহ ৬৬টি ভারতীয় ফোন জব্দ করা হয় যা চাপাইনবাবগঞ্জ কাস্টমস অফিসে ৫৫টি ও থানায় ১১টি জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং পুশ ইন প্রতিরোধ, মাদক চোরাচালান প্রতিরোধসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত