ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে অপরাধীদের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে ্যাব কর্মকর্তা হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেলে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামির নাম কালা বাচ্চু ওরফে কালু। তিনি র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় কালুর অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তিনি  জানান, জঙ্গল সলিমপুরে অভিযানকালে সন্ত্রাসী হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় বৃহস্পতিবার সকালে র‍্যাবের এক উপসহকারী পরিচালক বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় মো. ইয়াসিন নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনকে সুনির্দিষ্ট আসামি করার পাশাপাশি ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : চট্টগ্রাম র‍্যাব কর্মকর্তা হত্যা আসামি গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ০৯ মে ২০২৬

র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ডে অপরাধীদের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে ্যাব কর্মকর্তা হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেলে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামির নাম কালা বাচ্চু ওরফে কালু। তিনি র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় কালুর অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তিনি  জানান, জঙ্গল সলিমপুরে অভিযানকালে সন্ত্রাসী হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় বৃহস্পতিবার সকালে র‍্যাবের এক উপসহকারী পরিচালক বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় মো. ইয়াসিন নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনকে সুনির্দিষ্ট আসামি করার পাশাপাশি ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত