ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

র‌্যাব কর্মকর্তা হত্যায় গ্রেফতার তিনজন

র‌্যাব কর্মকর্তা হত্যায় গ্রেফতার তিনজন
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে ্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় দুইদিন পর থানায় মামলা দায়ের হয়েছে। গত বুধবার রাতে সীতাকুণ্ড থানায় ্যাব- এর উপ সহকারী পরিচালক (ডিএডি) পুলিশ পরিদর্শক গাজী আব্দুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা দায়েরের পর বুধবার দিবাগত রাতে র‌্যাব পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার তিনজন হলেন- মো. জাহিদ, মো. ইউনুস আরিফুর রহমান। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। সোমবার বিকালে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতারে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যায় র‌্যাব- এর একটি দল। ঘটনাস্থলে যাওয়ার পর সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসীরা।

এতে র‌্যাব- এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) বিজিবির নায়েক সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াসহ চারজন র‌্যাব সদস্য এবং নুরুল আলম মনা নামে র‌্যাবের এক সোর্স গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে বাকি তিন র‌্যাব সদস্যসহ চারজন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : সারাদেশ চট্টগ্রাম হত্যার ঘটনা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

র‌্যাব কর্মকর্তা হত্যায় গ্রেফতার তিনজন

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে ্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় দুইদিন পর থানায় মামলা দায়ের হয়েছে। গত বুধবার রাতে সীতাকুণ্ড থানায় ্যাব- এর উপ সহকারী পরিচালক (ডিএডি) পুলিশ পরিদর্শক গাজী আব্দুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা দায়েরের পর বুধবার দিবাগত রাতে র‌্যাব পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার তিনজন হলেন- মো. জাহিদ, মো. ইউনুস আরিফুর রহমান। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। সোমবার বিকালে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতারে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যায় র‌্যাব- এর একটি দল। ঘটনাস্থলে যাওয়ার পর সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসীরা।

এতে র‌্যাব- এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) বিজিবির নায়েক সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াসহ চারজন র‌্যাব সদস্য এবং নুরুল আলম মনা নামে র‌্যাবের এক সোর্স গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে বাকি তিন র‌্যাব সদস্যসহ চারজন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত