ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রায়গঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ৬ বছরের এক শিশুর

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে ডুবে সিয়াম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম শেখপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে যায় সিয়াম। কিছুক্ষণ পর অন্য শিশুরা পুকুর থেকে উঠে এলেও সিয়াম আর বাড়ি ফেরেনি। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন।

একপর্যায়ে সিয়ামের সঙ্গে গোসল করতে যাওয়া শিশুদের তথ্যের ভিত্তিতে বিকেলে পুকুরে খোঁজ করলে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : শিশু পুকুর রায়গঞ্জ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রায়গঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ৬ বছরের এক শিশুর

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে ডুবে সিয়াম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম শেখপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে যায় সিয়াম। কিছুক্ষণ পর অন্য শিশুরা পুকুর থেকে উঠে এলেও সিয়াম আর বাড়ি ফেরেনি। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন।

একপর্যায়ে সিয়ামের সঙ্গে গোসল করতে যাওয়া শিশুদের তথ্যের ভিত্তিতে বিকেলে পুকুরে খোঁজ করলে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত