ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাজবাড়ীতে কৃষি কর্মকর্তার গাড়িতে ট্রাকের ধাক্কায় আহত ৬

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ীর উপপরিচালক ড. মো. শহিদুল সহ ছয়জন আহত হয়েছেন।

আজ বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আহত অন্যরা হলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, তার ছেলে তাজভীর, গাড়িচালক মো. ফরিদ এবং পথচারী ইয়াকুব আলী মণ্ডল।

স্থানীয় সূত্র জানা যায়, একটি প্রাইভেট কার পাংশার দিকে যাচ্ছিল। পথে বোয়ালিয়া মোড় এলাকায় পৌঁছালে রাজবাড়ীগামী একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারে থাকা পাঁচজন এবং এক পথচারী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রায়হান কবির জানান, রাজবাড়ীতে মাসিক সমন্বয় সভা শেষে পাংশায় আরেকটি সভায় যোগ দিতে ফিরছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। তার সঙ্গে একই গাড়িতে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল এবং তাজভীর। কালুখালীর বোয়ালিয়া এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।‘

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : আহত রাজবাড়ী কৃষি কর্মকর্তা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাজবাড়ীতে কৃষি কর্মকর্তার গাড়িতে ট্রাকের ধাক্কায় আহত ৬

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ীর উপপরিচালক ড. মো. শহিদুল সহ ছয়জন আহত হয়েছেন।

আজ বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আহত অন্যরা হলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, তার ছেলে তাজভীর, গাড়িচালক মো. ফরিদ এবং পথচারী ইয়াকুব আলী মণ্ডল।

স্থানীয় সূত্র জানা যায়, একটি প্রাইভেট কার পাংশার দিকে যাচ্ছিল। পথে বোয়ালিয়া মোড় এলাকায় পৌঁছালে রাজবাড়ীগামী একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারে থাকা পাঁচজন এবং এক পথচারী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রায়হান কবির জানান, রাজবাড়ীতে মাসিক সমন্বয় সভা শেষে পাংশায় আরেকটি সভায় যোগ দিতে ফিরছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। তার সঙ্গে একই গাড়িতে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল এবং তাজভীর। কালুখালীর বোয়ালিয়া এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।‘

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত