ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রংপুর বিভাগীয় ইজতেমায় প্রথম দিনেই মৃত্যু ২ মুসল্লির

ছবি: সংগৃহীত

রংপুর বিভাগীয় ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ মুসল্লির সমাগমে জনসমুদ্রের রূপ নিয়েছে রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকা।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শুরু হয়েছে এই ইজতেমা যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ইজতেমার প্রথম দিন দুপুরের আগে বয়স ও ঠাণ্ডাজনিত জটিলতায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এই বিষয়টি স্বাভাবিক মৃত্যু বলে নিশ্চিত করেছে পুলিশ।

মারা যাওয়া দুই মুসল্লি হলেন রংপুর জেলার পীরগঞ্জ থানার সাঈদুর রহমান এবং টাঙ্গাইল জেলার তারা মিয়া। দুজনই ইজতেমায় অংশ নিতে বেশ কিছুদিন ধরেই চিল্লায় ছিলেন বলে জানিয়েছেন তাদের সঙ্গে থাকা সাথীরা। বিশেষ করে টাঙ্গাইলের মুসল্লি তারা মিয়া ৪০ দিনের চিল্লার অংশ হিসেবে রংপুরে অবস্থান নিয়ে ইজতেমায় যোগ দিয়েছিলেন।

ইজতেমার মাঠের ৬ নম্বর হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, ইজতেমার মাঠে প্রতিদিনই বহু প্রবীণ এবং দূরদূরান্ত থেকে আগত মুসল্লি থাকেন। গত রাত থেকে প্রচণ্ড ঠাণ্ডা ও শীতল বাতাসের কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন। এর মধ্যে দুজন মুসল্লি বয়স ও ঠাণ্ডাজনিত কারণে আল্লাহর হুকুমে ইন্তেকাল করেছেন। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, দুজন মুসল্লির মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে। এতে কোনো ধরনের অপরাধ বা দুর্ঘটনার ইঙ্গিত পাওয়া যায়নি। দুজনের মৃত্যুই সম্পূর্ণ স্বাভাবিক।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : রংপুর মুসল্লি ইজতেমা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৮ জুলাই ২০২৬

রংপুর বিভাগীয় ইজতেমায় প্রথম দিনেই মৃত্যু ২ মুসল্লির

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

রংপুর বিভাগীয় ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ মুসল্লির সমাগমে জনসমুদ্রের রূপ নিয়েছে রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকা।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শুরু হয়েছে এই ইজতেমা যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ইজতেমার প্রথম দিন দুপুরের আগে বয়স ও ঠাণ্ডাজনিত জটিলতায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এই বিষয়টি স্বাভাবিক মৃত্যু বলে নিশ্চিত করেছে পুলিশ।

মারা যাওয়া দুই মুসল্লি হলেন রংপুর জেলার পীরগঞ্জ থানার সাঈদুর রহমান এবং টাঙ্গাইল জেলার তারা মিয়া। দুজনই ইজতেমায় অংশ নিতে বেশ কিছুদিন ধরেই চিল্লায় ছিলেন বলে জানিয়েছেন তাদের সঙ্গে থাকা সাথীরা। বিশেষ করে টাঙ্গাইলের মুসল্লি তারা মিয়া ৪০ দিনের চিল্লার অংশ হিসেবে রংপুরে অবস্থান নিয়ে ইজতেমায় যোগ দিয়েছিলেন।

ইজতেমার মাঠের ৬ নম্বর হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, ইজতেমার মাঠে প্রতিদিনই বহু প্রবীণ এবং দূরদূরান্ত থেকে আগত মুসল্লি থাকেন। গত রাত থেকে প্রচণ্ড ঠাণ্ডা ও শীতল বাতাসের কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন। এর মধ্যে দুজন মুসল্লি বয়স ও ঠাণ্ডাজনিত কারণে আল্লাহর হুকুমে ইন্তেকাল করেছেন। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, দুজন মুসল্লির মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে। এতে কোনো ধরনের অপরাধ বা দুর্ঘটনার ইঙ্গিত পাওয়া যায়নি। দুজনের মৃত্যুই সম্পূর্ণ স্বাভাবিক।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত