ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রংপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেলওয়ের ওয়েম্যান নিহত

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে বিটুল মিয়া (৩৯) নামের রেলওয়ের এক ওয়েম্যান নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে পীরগাছা রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বিটুল মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা গ্রামের আহম আলীর ছেলে। তিনি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি পীরগাছা স্টেশনে যাত্রাবিরতি শেষে সান্তাহারের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। এ সময় বিটুল মিয়া চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বোনারপাড়া জিআরপি রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বোনারপাড়া জিআরপি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান বলেন, ‘সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।‘

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : রংপুর রেলওয় ওয়েম্যান

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেলওয়ের ওয়েম্যান নিহত

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে বিটুল মিয়া (৩৯) নামের রেলওয়ের এক ওয়েম্যান নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে পীরগাছা রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বিটুল মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা গ্রামের আহম আলীর ছেলে। তিনি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি পীরগাছা স্টেশনে যাত্রাবিরতি শেষে সান্তাহারের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। এ সময় বিটুল মিয়া চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বোনারপাড়া জিআরপি রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বোনারপাড়া জিআরপি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান বলেন, ‘সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।‘

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত