ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘এই বাংলাদেশে জুলুমতন্ত্র, মাফিয়াতন্ত্র, দুর্নীতি চাঁদাবাজির রাজতন্ত্র কায়েম করে কেউ কখনো ক্ষমতায় টিকে থাকতে পারবে না। যারা ইনসাফের কথা বলবে, যারা সত্যের পথে চলবে, যারা কথা কাজে মিল রাখবে, তারাই ক্ষমতায় টিকে থাকবে, ইনশাল্লাহ।’ 

আজ সোমবার ( ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ মিনি স্টেডিয়ামে নীলফামারী- আসনের জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা জনসভায় এসব কথা বলেন সাদিক কায়েম

সাদিক কায়েম বলেন, ‘গত ৫৪-৫৫ বছরে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আমরা বারবার প্রতারিত হয়েছি। এই উত্তরবঙ্গে অনেক নেতা হয়েছিল, কেউ কথা রাখেনি। যারা ক্ষমতায় এসেছিল তারাই উত্তরবঙ্গের অপার সম্ভাবনাকে ধূলিষ্যাৎ করে দিয়েছে সীমাহীন দুর্নীতির মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে, ভারতের প্রেসক্রিপসনের রাজনীতির মাধ্যমে। যার কারণে এই উত্তরবঙ্গে মাটি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই।’ 

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবে যে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল, সেই স্ফুলিঙ্গ উঠেছিল উত্তরবঙ্গ থেকে। শহীদ আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বলেছিল বুকের ভেতর উঠছে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। তার সেই বীরত্ব সারা দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিল।‘

ডাকসু ভিপি বলেন, ‘আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে মানুষের ভাগ্যেও পরিবর্তন ঘটাতে হয়। কিভাবে বাংলাদেশের উন্নয়ন করতে হবে। কিভাবে মানুষের কাছে জবাবদিহি করতে হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির এটি এম আজাহারুল ইসলাম, বিশেষ অতিথি সহ সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জেলা জামায়াতে আমির নীলফমারী- আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার, নীলফামারী- আসনের জামায়াতের প্রার্থী হাফেজ মুনতাকিম প্রমুখ।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ডাকসু আবু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘এই বাংলাদেশে জুলুমতন্ত্র, মাফিয়াতন্ত্র, দুর্নীতি চাঁদাবাজির রাজতন্ত্র কায়েম করে কেউ কখনো ক্ষমতায় টিকে থাকতে পারবে না। যারা ইনসাফের কথা বলবে, যারা সত্যের পথে চলবে, যারা কথা কাজে মিল রাখবে, তারাই ক্ষমতায় টিকে থাকবে, ইনশাল্লাহ।’ 

আজ সোমবার ( ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ মিনি স্টেডিয়ামে নীলফামারী- আসনের জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা জনসভায় এসব কথা বলেন সাদিক কায়েম

সাদিক কায়েম বলেন, ‘গত ৫৪-৫৫ বছরে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আমরা বারবার প্রতারিত হয়েছি। এই উত্তরবঙ্গে অনেক নেতা হয়েছিল, কেউ কথা রাখেনি। যারা ক্ষমতায় এসেছিল তারাই উত্তরবঙ্গের অপার সম্ভাবনাকে ধূলিষ্যাৎ করে দিয়েছে সীমাহীন দুর্নীতির মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে, ভারতের প্রেসক্রিপসনের রাজনীতির মাধ্যমে। যার কারণে এই উত্তরবঙ্গে মাটি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই।’ 

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবে যে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল, সেই স্ফুলিঙ্গ উঠেছিল উত্তরবঙ্গ থেকে। শহীদ আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বলেছিল বুকের ভেতর উঠছে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। তার সেই বীরত্ব সারা দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিল।‘

ডাকসু ভিপি বলেন, ‘আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে মানুষের ভাগ্যেও পরিবর্তন ঘটাতে হয়। কিভাবে বাংলাদেশের উন্নয়ন করতে হবে। কিভাবে মানুষের কাছে জবাবদিহি করতে হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির এটি এম আজাহারুল ইসলাম, বিশেষ অতিথি সহ সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জেলা জামায়াতে আমির নীলফমারী- আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার, নীলফামারী- আসনের জামায়াতের প্রার্থী হাফেজ মুনতাকিম প্রমুখ।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত