ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

যশোরে বাস তল্লাশি করে ১ হাজার ইয়াবাসহ নারী আটক

ছবি: সংগ্রহীত

যশোরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ নাসিমা বেগম নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে শহরের চাঁচড়া মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক নাসিমা বেগম খুলনার দৌলতপুর এলাকার মানিকতলা মেইন রোডের মৃত হাবিবুর রহমান তালুকদারের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১১টার দিকে যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় অবস্থান নেয় একটি টিম। এ সময় সাতক্ষীরাগামী ‘অয়ন লাইন’-এর একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-জ-১১-১৩১৯) তল্লাশি চালানো হয়। বাসের চালকের ঠিক পেছনের আসনে বসা ছিলেন নাসিমা। সন্দেহভাজন হিসেবে তাঁর দেহ তল্লাশি করা হলে বুকের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে আটক নারীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মাদক মামলা করেছেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : যশোর নারী আটক বাস তল্লাশি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৮ জুলাই ২০২৬

যশোরে বাস তল্লাশি করে ১ হাজার ইয়াবাসহ নারী আটক

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

যশোরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ নাসিমা বেগম নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে শহরের চাঁচড়া মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক নাসিমা বেগম খুলনার দৌলতপুর এলাকার মানিকতলা মেইন রোডের মৃত হাবিবুর রহমান তালুকদারের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১১টার দিকে যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় অবস্থান নেয় একটি টিম। এ সময় সাতক্ষীরাগামী ‘অয়ন লাইন’-এর একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-জ-১১-১৩১৯) তল্লাশি চালানো হয়। বাসের চালকের ঠিক পেছনের আসনে বসা ছিলেন নাসিমা। সন্দেহভাজন হিসেবে তাঁর দেহ তল্লাশি করা হলে বুকের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে আটক নারীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মাদক মামলা করেছেন।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত