ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মাহমুদুল হাসানের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই : টুকু

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল- (সদর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রয়াত মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই বলে মন্তব্য করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। 

তিনি বলেন, ‘প্রয়াত মাহমুদুল হাসানের শেষ ইচ্ছা ছিল মাহমুদনগরের ব্রিজ নির্মাণ এবং যমুনা নদীর পাশে বেড়িবাঁধ স্থাপন। আল্লাহ যদি আমাকে জনগণের ভোটে দায়িত্ব পালনের তৌফিক দেন, তাহলে তার এসব কাজ সম্পন্ন করাই হবে আমার প্রথম নৈতিক দায়িত্ব। পাশাপাশি তাঁর রেখে যাওয়া সব অসমাপ্ত কাজ বাস্তবায়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

আজ বৃহস্পতিবার ( জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মাহমুদুল হাসানের জানাজার নামাজের আগে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘মেজর জেনারেল মাহমুদুল হাসান ছিলেন টাঙ্গাইলের রূপকার। টাঙ্গাইলের মানুষের উন্নয়নে তিনি আজীবন কাজ করেছেন। তার সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। দল-মত-নির্বিশেষে আজকের এই বিশাল জানাজা প্রমাণ করে তিনি একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন।

ওই সময় আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু অ্যাডভোকেট আহমেদ আযম খান, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবিব মাসুদ প্রয়াত মাহমুদুল হাসানের ছেলে রাশেদ হাসান প্রমুখ।

জানাজা শেষে মাহমুদুল হাসানকে টাঙ্গাইল জেলার সন্তোষ এলাকায় দাফন করা হয়। এর আগে, গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে বার্ধক্যজনিত কারণে ঢাকার গুলশানের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : টুকু মাহমুদুল হাসান

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ০৩ জুন ২০২৬

মাহমুদুল হাসানের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই : টুকু

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত