মাওলানা
ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি EDGE প্রোগ্রামের
১৭তম থেকে ৬১তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সকল ব্যাচের
সার্টিফিকেট প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার
(১০ মে) রাতে টাংগাইল শহরের কাচ্চি ডাইন রেস্তোরাঁয় চার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের
সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল
আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড.
মো. মতিউর রহমান এবং অধ্যাপক ড. মো. শাহীন উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনির মোর্শেদ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “টেকনোলজি থেকে যারা পিছিয়ে পড়বে, তারা পৃথিবী থেকেই পিছিয়ে পড়বে। প্রযুক্তির যেমন সুবিধা রয়েছে, তেমনি এর অপব্যবহারও আছে। আমাদের খেয়াল রাখতে হবে যেন কেউ সাইবার ক্রাইমের সঙ্গে জড়িয়ে না পড়ে।”
তিনি
শিক্ষার্থীদের প্রযুক্তির ইতিবাচক দিকগুলো কাজে লাগানোর পরামর্শ দেন। অনুষ্ঠানে বিভাগের
অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আইসিটি EDGE প্রোগ্রামে অংশগ্রহণকারী বিভিন্ন
ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : মাভাবিপ্রবি আইসিটি সার্টিফিকেট EDGE প্রোগ্রাম
.png)
সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন