ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান: মোবাইল ও ইয়াবার বিশাল চালান জব্দ

ছবি: মাহিদুল ইসলাম ফরহাদ

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন, ৩৯৮০ পিস ইয়াবা এবং ১৯৪৫০ পিস নেশাজাতীয় Tapentadol ট্যাবলেট এর বিশাল চালান জব্দ করেছে।

​গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ মে ২০২৬ তারিখ গভীর রাতে চামুচা বিওপি হতে সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ভোলাহাটইউনিয়নের চামুচা গ্রামস্থ একটি আমবাগানে অভিযান চালিয়ে এ সকল চোরাচালানী পন্য/মাদকদ্রব্য আটক করা হয়। এ সময় একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

​এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিজিবি ইয়াবা মোবাইল ভোলাহাট অভিযান

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১৩ মে ২০২৬

ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান: মোবাইল ও ইয়াবার বিশাল চালান জব্দ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন, ৩৯৮০ পিস ইয়াবা এবং ১৯৪৫০ পিস নেশাজাতীয় Tapentadol ট্যাবলেট এর বিশাল চালান জব্দ করেছে।

​গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ মে ২০২৬ তারিখ গভীর রাতে চামুচা বিওপি হতে সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ভোলাহাটইউনিয়নের চামুচা গ্রামস্থ একটি আমবাগানে অভিযান চালিয়ে এ সকল চোরাচালানী পন্য/মাদকদ্রব্য আটক করা হয়। এ সময় একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

​এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত