ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ভোলাহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছবি: মোহাম্মদ রবিউল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ সকাল সাড়ে ৯টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কমিশনার সানাউল মোর্শেদ, অফিসার ইনচার্জ একরামুল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাইমা তাবাসসুম শাহ, উপজেলা প্রকৌশলী মোঃ আহরাম আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ, ইউআরডিও মোঃ সবুজ আলী, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান,  জে কে পোলাডাঙ্গা নায়েব সুবেদার মোঃ আঃ হালিম, বিজিবি চাঁন শিকারী কোম্পানি কমান্ডার মোঃ ইদ্রিস আলী এবং ভিডিপি অফিসার মোসাম্মাৎ নাদিরা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু।

সভায় বর্তমান জ্বালানি তেলের সংকট, সরবরাহ পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তারা সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, বাজার মনিটরিং জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে সকল দপ্তরকে সতর্ক থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনগণের ভোগান্তি কমাতে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

বিষয় : আইনশৃঙ্খলা ভোলাহাট মাসিক সভা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৪ জুন ২০২৬

ভোলাহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ সকাল সাড়ে ৯টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কমিশনার সানাউল মোর্শেদ, অফিসার ইনচার্জ একরামুল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাইমা তাবাসসুম শাহ, উপজেলা প্রকৌশলী মোঃ আহরাম আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ, ইউআরডিও মোঃ সবুজ আলী, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান,  জে কে পোলাডাঙ্গা নায়েব সুবেদার মোঃ আঃ হালিম, বিজিবি চাঁন শিকারী কোম্পানি কমান্ডার মোঃ ইদ্রিস আলী এবং ভিডিপি অফিসার মোসাম্মাৎ নাদিরা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু।

সভায় বর্তমান জ্বালানি তেলের সংকট, সরবরাহ পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তারা সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, বাজার মনিটরিং জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে সকল দপ্তরকে সতর্ক থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনগণের ভোগান্তি কমাতে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত