ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ভারতে পালানোর সময় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহ নগরীর সাগর হত্যা মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা রাসেল পাঠানকে (৩৭) গ্রেফতার করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে যশোর জেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার রাসেল পাঠান ময়মনসিংহ মহানগর কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের যুগ্ম-আহ্বায়ক। তিনি নগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ রাসেল পাঠানকে গ্রেফতার করে। গ্রেফতারের পর ইমিগ্রেশন পুলিশ তাকে থানায় হস্তান্তর করে। হস্তান্তরের পর ৫৪ ধারায় তাকে আদালতে পাঠানো হয়।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, রাসেল পাঠান বৈষম্যবিরোধী আন্দোলনে সাগর মামলার মামলার আসামি। বেনাপোল স্থলবন্দর দিয় ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে স্থানীয় থানায় হস্তান্তর করেছে।

গত বছরের ১৯ জুলাই ময়মনসিংহ নগরীর সি কে ঘোষ রোডস্থ (ছায়াবানি সিনেমা হল সংলগ্ন) এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান রেদোয়ান হোসেন ওরফে সাগর (২৪)। তিনি নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। এ হত্যা মামলার আসামি রাসেল পাঠান।

এমএইছ /  ধ্রুবকণ্ঠ

বিষয় : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ভারতে পালানোর সময় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহ নগরীর সাগর হত্যা মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা রাসেল পাঠানকে (৩৭) গ্রেফতার করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে যশোর জেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার রাসেল পাঠান ময়মনসিংহ মহানগর কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের যুগ্ম-আহ্বায়ক। তিনি নগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ রাসেল পাঠানকে গ্রেফতার করে। গ্রেফতারের পর ইমিগ্রেশন পুলিশ তাকে থানায় হস্তান্তর করে। হস্তান্তরের পর ৫৪ ধারায় তাকে আদালতে পাঠানো হয়।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, রাসেল পাঠান বৈষম্যবিরোধী আন্দোলনে সাগর মামলার মামলার আসামি। বেনাপোল স্থলবন্দর দিয় ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে স্থানীয় থানায় হস্তান্তর করেছে।

গত বছরের ১৯ জুলাই ময়মনসিংহ নগরীর সি কে ঘোষ রোডস্থ (ছায়াবানি সিনেমা হল সংলগ্ন) এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান রেদোয়ান হোসেন ওরফে সাগর (২৪)। তিনি নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। এ হত্যা মামলার আসামি রাসেল পাঠান।

এমএইছ /  ধ্রুবকণ্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত